সিলেটে হাসপাতালের নামে পেইজ খুলে ভুয়া নিয়োগের বিজ্ঞপ্তি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সিলেটে হাসপাতালের নামে পেইজ খুলে ভুয়া নিয়োগের বিজ্ঞপ্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৪/২০২৫ ১২:৪৮:০৩ অপরাহ্ন

সিলেটে হাসপাতালের নামে পেইজ খুলে ভুয়া নিয়োগের বিজ্ঞপ্তি

ছবি : সংগৃহীত


চিকিৎসা সেবায় সিলেটের সুনামধন্য প্রতিষ্ঠান কুইন্স হাসপাতালের নামের ভুয়া ফেসবুক পেইজ খুলে চাকুরির বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে ব্যাংক ড্রাফট, বিকাশ, নগদের মাধ্যমে টাকা প্রদান করতেও বলা হচ্ছে। প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক সতর্কীকরণ নোটিশে হাসপাতাল এই অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কুইন্স হসপিটাল সুবিদবাজার সিলেটের নামে বিভিন্ন ভুয়া ফেসবুক ফেইজ খুলে চাকুরির বিজ্ঞপ্তি দিয়ে সেখানে ব্যাংক ড্রাফট, বিকাশ, নগদের মাধ্যমে টাকা প্রদান করতে বলা হয়।

কুইন্স হসপিটাল এ চাকুরি অথবা দরখাস্তের ক্ষেত্রে কোনো রকম ফি বা আর্থিক লেনদেন করা হয় না বিধায় এক্ষেত্রে সকলের প্রয়োজনীতার ক্ষেত্রে জানানো যাচ্ছে যে, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিডি জবস, এবং হসপিটালের নির্দিষ্ট ফেসবুক পেইজ www.facebook.com/queenshospital.syl  প্রকাশিত চাকুরি বিজ্ঞপ্তির ক্ষেত্রে ইমেইল [email protected] এ এবং সরাসরি হসপিটালের সিভি বক্স এ সিভি জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো প্রকার আর্থিক লেনদেন করলে কুইন্স হসপিটাল কর্তৃপক্ষ দায়ি থাকবে না।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী