গোয়াইনঘাটে চো*রাই স্কুটার বাইক সহ আ ট ক ২
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে চো*রাই স্কুটার বাইক সহ আ ট ক ২

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৪/০৪/২০২৫ ১১:৫১:১৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে চো*রাই  স্কুটার বাইক সহ আ ট ক ২

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটে চোরাই  টিভিএস  স্কুটার বাইক সহ দুই জন কে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার( ৩ এপ্রিল)  সন্ধ্যায়  গোয়াইনঘাট সবজি বাজারে থেকে তাদের আটক করা হয়।

আটক কৃতরা হলেন,  উপজেলার পূন্না নগর গ্রামের মুসা মিয়ার ছেলে মিনহাজ মিয়া ( ১৬) এবং হাট গ্রামের ওসমান মিয়ার ছেলে শহিদ আহমেদ (২৩)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায়  গোপন সংবাদের ভিত্তিতে  গোয়াইনঘাট  থানার এসআই তরিকুল ইসলাম ও  সঙ্গীয় ফোর্স সহ গোয়াইন সবজি বাজারে  অভিযান চালায়।অভিযানে গোয়াইনঘাট সদরের সবজি বাজারে ধৃত আসামী মিনহাজ মিয়া  ও শহিদ আহমেদ কে  চোরাই  টিভিএস স্কুটার ক্রয় বিক্রয় করার সময় গ্রেফতার করে। উদ্ধার কৃত  টিভিএস স্কুটার  (রেজিষ্ট্রেশন বিহীন) বাইক জব্দ করা হয়।উদ্ধার হওয়া স্কুটারের মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। 

গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহমুদ হাসান  বলেন, চোরাই  টিভিএস স্কুটার রেজিষ্ট্রেশন বিহীন বাইক সহ দু'জন কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে বিজ্ঞ  আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী