সিলেটে বৃদ্ধ খু ন, চট্টগ্রাম এয়ারপোর্টে আ সা মী গ্রে ফ তা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সিলেটে বৃদ্ধ খু ন, চট্টগ্রাম এয়ারপোর্টে আ সা মী গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৪/২০২৫ ১০:২১:৪৪ পূর্বাহ্ন

সিলেটে বৃদ্ধ খু ন, চট্টগ্রাম এয়ারপোর্টে আ সা মী গ্রে ফ তা র

প্রতীকী ছবি


সিলেটের গোলাপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে এক বৃদ্ধ খুন হয়েছেন। নিহত এমরান ফানু (৫৫) বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আরব আলীর ছেলে।

জানা যায়, গত ২২ মার্চ বুধবারীবাজারের পূবালী ব্যাংকের সামনে কথা কাটাকাটির জের ধরে কয়েকজন ব্যক্তি সাহিদুল ইসলামের বাড়িতে এসে হামলা করেন। এসময় তারা সাহিদুল ইসলামের প্রতিবন্ধী বৃদ্ধ ভাই এমরান ফানুকে হামলা করে বাম চোখ নষ্ট করে দেয়। এ হামলায় সাহিদুল ইসলামও আহত হন।

গুরুতর আহত অবস্থায় এমরান ফানুকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে ৯দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার রাতে তিনি মারা যান। আজ শুক্রবার তার দাফন সম্পন্ন হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, এ ঘটনায় সাহিদুল ইসলামের বোন সেলি বেগম মামলা

করেছেন। এই মামলায় প্রধান আসামীকে কয়েছকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় পুলিশ চট্রগ্রাম এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী