অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খানের মাতার মৃ*ত্যুতে বাকবিশিসের শোক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খানের মাতার মৃ*ত্যুতে বাকবিশিসের শোক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৪/২০২৫ ০১:৪৮:৪১ পূর্বাহ্ন

অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খানের মাতার মৃ*ত্যুতে বাকবিশিসের শোক


ঢাকা দক্ষিণ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খানের মাতা কুলসুমা বিবির (৯২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার (৪ এপ্রিল) সংবাদপত্রে পাঠানো এক শোকবার্তায় মরহুমার বি‌দেহী আত্মার মাগ‌ফিরাত কামনা ক‌রেন ও শোকসন্তপ্ত প‌রিবা‌রের প্রতি গভীর সম‌বেদনা জ্ঞাপন ক‌রেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক অজয় কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক ছাব্বির আহমদ, মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ আবিদুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক জান্নাতারা খান পান্না, বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রাণকান্ত দাস, মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন, জেলা সহ-সভাপতি অধ্যাপক মিছবাহ উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাশমির রেজা ও জেলা সাংগঠনিক সম্পাদক শিক্ষক ফারুক আহমেদ।

উল্লেখ্য, সিলেট নগরীর জল্লারপার নিবাসী রত্নগর্ভা মরহুম কুলসুমা বিবির ৪ পুত্র ও এক কন্যাসন্তানের সকলেই উচ্চশিক্ষায় শিক্ষিত। বড় ছেলে সাদিদ উদ্দিন খান দি এইডেড হাইস্কুলের গণিতের শিক্ষক ছিলেন। এছাড়া দ্বিতীয় ছেলে সেতাব উদ্দিন খান সাবেক কলেজ শিক্ষক ও বর্তমানে রাজা ম্যানশন মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী‌। সর্বকনিষ্ঠ পুত্র রাজি উদ্দিন খান বুয়েটের ইঞ্জিনিয়ার বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত। একমাত্র কন্যা শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।

প্রসঙ্গত, কুলসুমা বিবি গত বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ১ কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা জানাজার নামাজ শেষে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী