জকিগঞ্জে ছু*রিকাঘাতে আ*হত রেস্তোরাঁ শ্রমিকের মৃ*ত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

জকিগঞ্জে ছু*রিকাঘাতে আ*হত রেস্তোরাঁ শ্রমিকের মৃ*ত্যু

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৪/২০২৫ ০২:৩০:৩০ পূর্বাহ্ন

জকিগঞ্জে ছু*রিকাঘাতে আ*হত রেস্তোরাঁ শ্রমিকের মৃ*ত্যু


সিলেটের জকিগঞ্জ পৌরশহরে টাকা ধার না দেয়ায় ছুরিকাঘাতে আহত হওয়া রুবেল আহমদ (২৪) নামের এক রেস্তোরাঁ শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। রুবেল আহমদ জকিগঞ্জ পৌরসভার পশ্চিম আনন্দপুর গ্রামের সরব আলীর ছেলে। শনিবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

গত ১৬ মার্চ রাতে রুবেল আহমদ তার পরিচিতদের ছুরিকাঘাতে আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

জানা গেছে, গত ১৬ মার্চ রাত সাড়ে ১১টার দিকে জকিগঞ্জ বাজারের শফিক রেস্টুরেন্টের কর্মচারী রুবেল আহমদকে তার পূর্বপরিচিত পশ্চিম বিলেরবন্দ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে ট্রলিচালক আব্দুল হান্নান (৪২) ও পূর্ব মাইজকান্দি গ্রামের খলিলুর রহমানের ছেলে মোরগ ব্যবসায়ী শান্ত আহমদ (২২) ডেকে নিয়ে যান পশ্চিম বিলেরবন্দ গ্রামের নির্জন স্থানে। সেখানে নেওয়ার পর রুবেলের সঙ্গে ট্রলিচালক আব্দুল হান্নান ও পূর্ব মাইজকান্দি গ্রামের শান্ত আহমদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শান্ত আহমদের নির্দেশে ট্রলিচালক আব্দুল হান্নান ধারালো ছুরি দিয়ে রুবেলের পেটের নিচে ছুরিকাঘাত করে তাকে গুরুতর জখম অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান।

পরে রুবেল পথচারীদের সহযোগিতায় জকিগঞ্জ সরকারি হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রেস্তোরাঁ শ্রমিক রুবেলের শরীরে কয়েকটি অপারেশন শেষে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টার দিকে রেস্তোরাঁ শ্রমিক রুবেল মৃত্যুবরণ করেন।

জানা যায়, কুপিয়ে জখমের ঘটনায় আহত রুবেল নিজে বাদী হয়ে থানায় ট্রলিচালক আব্দুল হান্নান ও পূর্ব মাইজকান্দি গ্রামের শান্তকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি রেকর্ড করলেও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। 

জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সুজন মিয়া জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে যাচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী