সিলেটে সিএনজি ও ভা র তী য় পণ্যসহ আ ট ক ৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সিলেটে সিএনজি ও ভা র তী য় পণ্যসহ আ ট ক ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৪/২০২৫ ০৫:৪৫:৫৫ পূর্বাহ্ন

সিলেটে  সিএনজি ও ভা র তী য় পণ্যসহ আ ট ক ৩

ছবি : সংগৃহীত


সিলেটে তিন লাখ টাকার ভারতীয় পণ্যসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাকারবারে ব্যবহার করা একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

শুক্রবার রাত ১১টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন ০২ নং হাটখোলা ইউনিয়নের অন্তর্গত উমাইরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে জালালাবাদ থানাধীন ০২ নং হাটখোলা ইউনিয়নের অন্তর্গত উমাইরগাঁও এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে একটি নম্বর বিহীন সিএনজিকে সিগন্যাল দিলে সেটি সিগন্যাল অমান্য পলানো চেষ্টা করলে সিএনজিতে থাকা ৩ জনকে আটক করা হয়। এ সময় সিএনজি থেকে ৩ লাখ ৮ হাজার ২৮০ টাকার অবৈধ ভারতীয় পণ্য ও একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। জব্দ করা সিএনজির মূল্য ৩ লাখ টাকা বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জের বারঘর এলাকার সুদীপ দে এর ছেলে সঞ্জু দে (৫৪), সিলেটের গোয়াইনঘাট থানার সুন্দরগাঁও এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. লোকমান (৪৮) ও সিলেটের গোয়াইনঘাট থানার আঙ্গারজুর এলাকার আলী আহমদের ছেলে আশরাফুল ইসলাম (১৯)।সিলেট বিভাগ ট্যুর প্যাকেজ

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জালালাবাদ থানার মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী