সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দায়িত্ব গ্রহণ সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দায়িত্ব গ্রহণ সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৫/০৪/২০২৫ ০৯:১১:২৫ পূর্বাহ্ন

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দায়িত্ব গ্রহণ সম্পন্ন

ছবি: নিজস্ব


সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার (৫ এপ্রিল) নগরীর জেলরোডস্থ আনন্দ টাওয়ারের এসএমসিসিআই এর কনফারেন্স হলে এ দ্বায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদ্য বিদায়ী সভাপতি আফজাল রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নব নির্বাচিত সভাপতি খায়রুল হোসেন, ১ম সহ-সভাপতি মো: ফেরদৌস আলম, সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী, কোষাধ্যক্ষ মো: জহির হোসেন, সদ্য বিদায়ী পরিচালক জিয়াউল গণী আরিফীন, নব নির্বাচিত পরিচালক মো: ফারুক আহমদ, মো: মাহবুবুর রহমান, তোফায়েল আহমদ লিমন, মো: আব্দুল কাদির, শাব্বির আহমদ চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ, দিলওয়ার হোসেইন, মো: কাপ্তান হোসেন, মোহাম্মদ আনিস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হোসেন নব নির্বাচিত পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দ ও সদ্য বিদায়ী সকল পরিচালকবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদ্য বিদায়ী সভাপতি আফজাল রশীদ চৌধুরী বলেন, সভাপতি থাকাকালীন সময়ে সকল পরিচালকবৃন্দের আন্তরিক সহযোগীতায় সফলতার সাথে মেয়াদকাল সম্পন্ন করেছি। তিনি বলেন, বর্তমান নির্বাচিত পরিষদ অত্যন্ত দক্ষ একটা পরিষদ। এ পরিষদের মাধ্যমে চেম্বারের কার্যাক্রম আরো গতিশীল হবে। আমি তাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।

অনুষ্ঠানে নব নির্বাচিত পরিচালনা পরিষদের সভাপতির হাতে ফাইল হস্তান্তর ও ফুল দিয়ে বরণ করা হয়। সদ্য বিদায়ী কোষাধ্যক্ষ মো: মাহবুবুর রহমান নব নির্বাচিত কোষাধ্যক্ষ মো: জহির হোসেন এর হাতে বিগত দিনের অর্থনৈতিক বিবরণী তুলে দিয়ে দ্বায়িত্ব হস্তান্তর করেন।

পরে নব নির্বাচিত ১ম সহ-সভাপতি মো: ফেরদৌস আলম, সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী ও পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্তকে ফুল দিয়ে বরণ করা হয় এবং নব নির্বাচিত পরিচালনা পরিষদ দ্বায়িত্বভার গ্রহণ করেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী