সিলেটে বিয়ের দেড় মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত মৃ*তদেহ উ দ্ধা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

সিলেটে বিয়ের দেড় মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত মৃ*তদেহ উ দ্ধা র

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ১২:০৬:৪৯ অপরাহ্ন

সিলেটে বিয়ের দেড় মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত মৃ*তদেহ উ দ্ধা র

ছবি : সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিয়ের দেড় মাসের মাথায় স্বামীর বড় ভাইয়ের ঘর থেকে লিজা আক্তার চাঁদনী  নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল)  বিকালে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া মুসলিম পাড়া গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

লিজা আক্তার চাঁদনী (২১) উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া মুসলিম পাড়া গ্রামের আলম মিয়ার মেয়ে।

জানা যায়, দুপুর আড়াই টায় পাশের বাড়ির জুসনা আক্তার হাবিব মিয়ার  ঘরে তীরের সাথে ওরনা পেচিয়ে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার করে। জুসনার চিৎকার শুনে বাড়ির অন্যন্য সদস্যরা দৌড়ে এসে লিজার ঝুলন্ত দেহ নামিয়ে বাচানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানায়, গত রমজান মাসের প্রায় ১৫ দিন আগে উভয় পরিবারের সম্মতিতে একই গ্রামের নুরুল হকের ছেলে  সোহেল মিয়া কে বিয়ে করেন লিজা আক্তার চাঁদনী। বিয়ের পরে চাঁদনী কিছু দিন স্বামীর বাড়ি ও বাকি দিন বাবার বাড়িতেই ছিলেন।চাঁদনী ঈদের পরের দিন  বাবার বাড়িতে থেকে স্বামীর বাড়িতে আসেন। বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসার  ৬ দিনের মাথায় চাঁদনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে,  গত কয়েকদিন ধরে সোহেলের  ভাই  হবিব মিয়া বাড়িতে না থাকায়  সোহেল মিয়া চাঁদনী কে নিয়ে ভাইয়ের ঘরে থাকত। শনিবার  দুপুরে চাঁদনী স্বামী সোহেল কে  আপেল ও আঙ্গুর আনার জন্য বাজারে পাঠায়।সোহেল বাজারে থাকাকালীন  সময়ে সোহেলর বড় ভাইেয় বসতঘরের একটি রুমের তীরের সাথে গলায় ওরনা পেচিয়ে ফাঁস লাগানো চাঁদনী কে  দেখতে পায় পাশের বাড়ির  জুসনা আক্তার।  পরে জুসনা চিৎকার করলে বাড়ির অন্যান্য লোকজন দৌড়ে আসে। লিজা আক্তার চাঁদনী  মানসিক সমস্যা  ভুগছিল  ছিল বলে অনেকে জানিয়েছেন।

ঘটনাস্থলে থাকা গোয়াইনঘাট থানার এসআই জয়ন্ত কুমার তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাংসারিক অভিমানের কারণে সে আত্মহত্যা করেছে।তবে এ ঘটনায় তার পিতা আলম মিয়া মামলা করতে কিছুটা অনাগ্রহ দেখাচ্ছেন।

গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত)  মাহমুদ হাসান বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী