ছবি: নিজস্ব
নদ-নদী খাল বিল,পর্যটন স্পট, হাওর বাওর বেষ্টিত প্রকৃতির চির সবুজের উপজেলা গোয়াইনঘাট। তার মধ্যে অন্যতম একটি গ্রাম সতী, এ গ্রামের প্রধান অর্থনীতি কৃষি। বোরো ধানের সোনালী ফসল এ গ্রামের মানুষ কে সুখ, শান্তি আর সমৃদ্ধি। গ্রামটির অবস্থা গোয়াইনঘাট উপজেলা সদর থেকে দুই কিলোমিটার পশ্চিমে, গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি গ্রাম সতী।
রাস্তাঘাট, শিক্ষা দীক্ষায় এ গ্রামটি এগিয়ে যাচ্ছে আনুপাতিক হারে। নেই ইউপি চেয়ারম্যান, প্রশাসক দিয়ে চলছে নাগরিক সেবা। এরই মাঝে এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন সতী গ্রামবাসী, নিজস্ব অর্থায়নে ৬ কিলোমিটার সড়ক ৬০ লক্ষ টাকা ব্যয়ে একটি খাল খনন ও খালের দুই পাড়ে দুটি রাস্তার মধ্য দিয়ে হাওরের সাথে গ্রামের যোগাযোগ স্থাপন করেছে।একই সাথে নৌকা ও গাড়ি দিয়ে যাওয়া যাবে হাওরে। এতে করে সহজে ধান ঘরে তোলা সম্ভব হবে। গ্রামের মানুষের দাবি এই প্রকল্পের মাধ্যমে কমপক্ষে একই সাথে ২০ টি সেবা পাওয়া যাবে। খালের দুই পাড়ে গাছ গাছালির মাধ্যম সবুজের সমারোহ গ্রামটিকে করবে দৃষ্টিনন্দন, পানিতে মাছ চাষ, বোরো ধানের পানি সেচ, হাওরের মাঠে গরু চরানো, বন্যার পানি প্রবাহ, বন্যা রোধ, পর্যটন বোর্ডের আওতায় ওয়াকওয়ে, সহ নানাবিধ সুবিধা পাবে গ্রামের মানুষ। সুবিধা পাচ্ছে আশপাশের মৌজার লোকজন এতে করে মিটবে ফসলের চাহিদা, কৃষক গোয়াল ভরে তোলবে ধান, যা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে।
গ্রামবাসীর দাবি সরকারী অর্থায়নে রাস্তাটি আরসিসি ঢালাই প্রয়োজন বৃক্ষ রোপন করতে সরকারের সহযোগিতা প্রয়োজন, এছাড়াও একটি যাত্রী ছাউনি, বজ্রপাত নিরোধক মর্টারশেল, কৃষি ছাউনী সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহব্বান তাদের।
অপরদিকে শনিবার ৫ এপ্রিল দুপুরে স্থানীয় খাল সংলগ্ন রাস্তায় এক মতবিনিময় সভা করেছে গ্রামবাসী। এতে অংশ নেন বৃহত্তর পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রোটারীয়ান এম এ রহিম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন আহমদ গ্রামের বিশিষ্ট মুরব্বি ইউসুফ আলী, আং মুতলিব, মৌলানা বদরুজ্জামান, পরিতোষ চন্দ্র দেব, সিরাজ উদ্দিন, আফতাব উদ্দিন, শুক্কুর আলী, নুরুল আমিন হেলালী, আলা উদ্দিন, পাবেল আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় সতী গ্রামবাসী তাদের নির্মাণাধীন সড়কের বাস্তব উপকারিতা তুলে ধরে বলেন,এই সড়ক গ্রামবাসী মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং আমন বোরো ফসল উৎপাদনে বিশেষ ভূমিকা রাখবে পাশাপাশি গ্রামবাসী মানুষের আর্থিক যোগান হবে। তারা সড়ক রক্ষায় এবং কৃষির উৎপাদনে সরকারের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভার অতিথিবৃন্দ তাদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং যথাসাধ্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জৈন্তাবার্তা / সুলতানা




