ছবি : ফাইল ফটো
চৈত্র মাসের মাঝামাঝিতে এসে দেশের ৭ জেলার ওপর দিয়ে যে তাপপ্রবাহ বইছে সেটি অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে ঝোড়ো হাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজেছে রাজধানীর রাজপথ, স্বস্তির পরশ বুলিয়ে দিয়েছে জনজীবনে। সেইসেঙ্গে আজ রোববার দেশের সাত বিভাগে বৃষ্টি হতে পারে।শনিবার (০৫ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়।
পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ অবস্থায় রোববার ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।সারাদেশ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আর জানায়, আগামী ৫ দিনের শুরুর দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জৈন্তাবার্তা / সুলতানা




