জৈন্তাপুরে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যা লী ও আলোচনা সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যা লী ও আলোচনা সভা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ১২:৪০:৪০ অপরাহ্ন

জৈন্তাপুরে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যা লী ও আলোচনা সভা

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস -২০২৫ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ই এপ্রিল)  বেলা ১১:০০ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বরে থেকে দিবসটি উপলক্ষে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে এসে শেষ হয়।

পরে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস -২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। " তারুণ্যে অংশগ্রহণ, খেলাধুলায় মানোন্নয়ন " এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

এ সময় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস,  সহকারী প্রোগরামার আবদুল্লাহ আল মামুন,উপজেলা আনসার ও ভিডিপি ( টি আই) হ্যাপি রানী সরকার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত যুব ও ক্রীড়া সংগঠনের সদস্যবৃন্দ।

আলোচনা সভায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস -২০২৫ উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জৈন্তাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনে সদস্যবৃন্দ তাদের ক্রীড়া বিষয়ক বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে জর্জ মিত্র চাকমা বলেন ক্রীড়া হচ্ছে যুব সমাজকে সুদৃঢ় ও সুসংগঠিত করার অন্যতম একটা মাধ্যম। তিনি বলেন সরকার কর্তৃক গৃহীত ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নে সকল প্রকার উন্নয়নমুলক কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জৈন্তাপুর উপজেলায় ক্রীড়া সংগঠন গুলোর সার্বিক উন্নয়নের সব ধরণের পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী