সিলেটে মোবাইল চালাতে না দেয়ায় এক কিশোরী আ ত্ম হ/ত্যা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সিলেটে মোবাইল চালাতে না দেয়ায় এক কিশোরী আ ত্ম হ/ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ০৩:৩৫:২২ পূর্বাহ্ন

সিলেটে মোবাইল চালাতে না দেয়ায় এক কিশোরী আ ত্ম হ/ত্যা

ফাইল ছবি


সিলেটে মোবাইল চালাতে না দেয়ায় লাবিবা তানহা (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। আজ রোববার সকালে শেখঘাট এলাকার সরকারি কলোনির বিপরীত গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম লাবিবা তানহা (১৩)।  

পুলিশ জানায়, গতকাল শনিবার ওই কিশোরীর হাত থেকে মোবাইল ফোন নিয়ে নিয়ে যান তার মা। এসময় তিনি কিছুক্ষণ তানহাকে বাথরুমে আটকে দরজা বন্ধ করে রাখেন। পরে তার বোন দরজা খুলে দেয়। পরে আজ সকালে ওই বাসার একটি লোহার পাইপের সঙ্গে টেলিফোনের তারের মাধ্যমে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোবাইল ফোন চালাতে না দেয়ায় মায়ের শাসনে সে আত্মহত্যা করতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী