বাড়েনি এলপি গ্যাসের দাম
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

বাড়েনি এলপি গ্যাসের দাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ০৩:৫৭:২৩ পূর্বাহ্ন

বাড়েনি এলপি গ্যাসের দাম

ছবি : সংগৃহীত


ভোক্তা পর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপি গ্যাসের মূল্য ঘোষণা করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪৩ পয়সা থেকে ২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মাসে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: