গা জা বাসীর হরতালে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের পূর্ণ সমর্থন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

গা জা বাসীর হরতালে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের পূর্ণ সমর্থন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ১০:২১:৫৩ পূর্বাহ্ন

গা জা বাসীর হরতালে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের পূর্ণ সমর্থন

ছবি : সংগৃহীত


গাজাবাসীর আহ্বানে ‘নো ওয়ার্ক নো স্কুল আনটিল জেনোসাইড স্টপস’ কর্মসূচীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

রবিবার (৬ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাছির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন, ফিলিস্তিনে গাজায় ইসরাইলি নৃঃসংশতা ও গণহত্যা বন্ধের দাবিতে গাজাবাসীর আহ্বানে দেশের সকল স্বাধীনতাপ্রিয়, ধর্মপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধভাবে সোমবার ৭ এপ্রিলের হরতালকে সতস্ফূর্তভাবে পালন করার আহ্বান জানিয়েছেন। এই কর্মসূচী পালন করা এখন সবার মানবিক ও ঈমানী দায়িত্ব। রুয়ান্ডার গণহত্যা বন্ধে বিশ্বব্যাপী এক হতে পারলে ফিলিস্তিনের গাজায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্ব সন্ত্রাসী নেতানিয়াহুর নৃৎসংশতাকে রুখে দেওয়ার লক্ষ্যে ও তাদেরকে উচিৎ শিক্ষা দিতে শান্তিকামী বিশ্ববাসীর ন্যায় বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে।

এই কর্মসূচীর সমর্থনে সোমবার সকাল ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের সামনে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী