আওয়ামী ফ্যাসিবাদের আমলে ঈদ ছিল নিরানন্দ : কয়েস লোদী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

আওয়ামী ফ্যাসিবাদের আমলে ঈদ ছিল নিরানন্দ : কয়েস লোদী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ১০:২৭:০৭ পূর্বাহ্ন

আওয়ামী ফ্যাসিবাদের আমলে ঈদ ছিল নিরানন্দ : কয়েস লোদী

ছবি : সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের আমলে ঈদ ছিল নিরানন্দ। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের ঈদ জনগণের মাঝে আনন্দের সুবাতাস ছড়িয়ে দিয়েছে। এ আনন্দ টেকসই ও অর্থবহ করতে দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার কায়েম ও তাদের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে হবে।

রবিবার (৬ এপ্রিল) বিকেলে টুকেরবাজার ইউনিট বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কয়েস লোদী বলেন, ঈদ হচ্ছে আনন্দের দিন, খুশির দিন। বিগত ১৭ বছর খুশি মনে ঈদ উদযাপন করা সম্ভব হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ খুশি মনে ঈদ করতে দেয়নি। আজ দেশের মানুষের আন্তরিকতা ও সহযোগিতায় আমরা সবাই খুব শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপন করতে পারছি।

তিনি বলেন, আজ আমাদের মধ্যে আনন্দ ও খুশি বিরাজ করছে। আমরা যেন সামনের দিনগুলো এভাবেই ধরে রাখতে পারি। সেখানে যথেষ্ট ঐক্যের প্রয়োজন রয়েছে। সুদৃঢ় ঐক্যই আমাদের সবার মধ্যেই এ আনন্দ ধরে রাখতে পারবে। আমার বিশ্বাস আমরা সবাই সুন্দরভাবে আছি। মিলেমিশে আছি এবং থাকবো। এটাই হোক আজকের দিনের অঙ্গীকার।

জালালাবাদ থানা বিএনপির আহবায়ক ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ আহমদের সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদ আহমদের পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শাহ জামান নুরুল হুদা,  জেলা বিএনপির উপদেষ্টা এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, টুকেরবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক মেম্বার, ৩৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শাহজাহান মিয়া, ৩৯ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আহমদ, শাহ খুরুম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমর উদ্দিন প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী