ছবি: নিজস্ব
সিলেটের জৈন্তাপুর উপজেলায় লোকালয়ে পাওয়া লজ্জাবতী বানরটি প্রাথমিক সেবা শেষে বনে অবমুক্ত করা হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) ভোরে বানরটিকে নিজ উঠান থেকে উদ্ধার করে নাসির আহমেদ নামে এক যুবক। উপজেলার মোকামবাড়ী আলুবাগান এলাকার নাসির জানান ভোরে হটাৎ টিনের চালে শব্দ শুনতে পেয়ে তিনি বাহিরে বের হন। তখন টিনের চাল থেকে মাটি একটি বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানর দেখতে পেয়ে সেটা নিজ হেফাজতে আটকে রাখেন।
বানরটি কিছুটা দূর্বল ছিলো এবং খুব ধীর গতিতে লড়াচড়া করছিলো। পরে উদ্ধারকৃত বানরটিকে দুপুরে জাফলং বিট ফরেষ্ট অফিসের বিট কর্মকর্তা এ,টি,এম সিদ্দিকুর রহমানের নিকট হস্তান্তর করেন।
পরে বিকেল ৫টা্য জাফলং বিট থেকে বানরটি সারিঘাট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত বনে অবমুক্ত করার জন্য পাঠানো হয়।
সারিঘাট সংরক্ষিত বনের রেঞ্জ কর্মকর্তা মো বিপ্লব হোসেন জানান, এটি একটি বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর। বানরটি ৮/১০ মাস বয়সী পুরুষ প্রজাতীর। দিনের আলোয় এরা মুখলুকিয়ে রাখে। তিনি জানান বানরটি সুস্থ আছে। সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় রেঞ্জ অফিসের পিছনে সংরক্ষিত বনে এটাকে অবমুক্ত করা হয়েছে।
এ সময় রেঞ্জ অফিসের অফিস সহকারী নুরুল ইসলাম, দৈনিক ইত্তেফাক এর গোয়াইনঘাট প্রতিনিধি মো আলি হোসেন, অফিসের কর্মচারী ছাপর আলি ও স্হানীয় বাসিন্দা আবদুল হান্নান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




