সচিবালয়মুখী চাকরিচ্যু*ত বি ডি আর সদস্যদের মিছিল, পু লি শে র বা*ধা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

সচিবালয়মুখী চাকরিচ্যু*ত বি ডি আর সদস্যদের মিছিল, পু লি শে র বা*ধা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৪/২০২৫ ০৩:০৮:২১ পূর্বাহ্ন

সচিবালয়মুখী চাকরিচ্যু*ত বি ডি আর সদস্যদের মিছিল, পু লি শে র বা*ধা

ফাইল ছবি


চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সচিবালয়মুখী মিছিলে উত্তেজনা ছড়িয়েছে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে।

রোববার (৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। এরপরই সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা, এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, প্রায় এক ঘণ্টা অবরোধের পর দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ফের সচিবালয়ের দিকে যাত্রার চেষ্টা করেন তারা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।

পরে আন্দোলনকারীরা দোয়েল চত্বরের দিকে সরে যান। এক পর্যায়ে যান চলাচলও স্বাভাবিক হতে শুরু করে।

ঘনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: