ট্রা ম্প কে চিঠি দিয়ে ৩ মাস সময় চাইলেন ড. ইউনূস
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

ট্রা ম্প কে চিঠি দিয়ে ৩ মাস সময় চাইলেন ড. ইউনূস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৪/২০২৫ ০৬:০৬:১৭ পূর্বাহ্ন

ট্রা ম্প কে চিঠি দিয়ে ৩ মাস সময় চাইলেন ড. ইউনূস

ফাইল ছবি


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের কাছে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক কার্যকরের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৭ এপ্রিল) এক চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, চিঠিতে বাংলাদেশকে তিনি মাস সময় দেওয়া হোক, যাতে আমদানি বাড়িয়ে ও শুল্ক কাঠামো সংস্কার করে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা যায়।

চিঠিতে ড. ইউনূস বলেন, আপনার অভিষেকের পরপরই আমি আমার উচ্চপর্যায়ের প্রতিনিধি পাঠিয়ে জানিয়েছি যে ১৭ কোটি মানুষের দ্রুত বর্ধনশীল বাজারে আমরা যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়াতে আগ্রহী। আমরা এই উদ্যোগ গ্রহণকারী প্রথম দেশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: