গা*জায় নৃ শং স হা*মলার প্রতি*বাদে মেজর টিলায় প্যারাগন পরিবারের বি ক্ষো ভ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

গা*জায় নৃ শং স হা*মলার প্রতি*বাদে মেজর টিলায় প্যারাগন পরিবারের বি ক্ষো ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৪/২০২৫ ০৭:২৫:৩৮ পূর্বাহ্ন

গা*জায় নৃ শং স হা*মলার প্রতি*বাদে মেজর টিলায় প্যারাগন পরিবারের বি ক্ষো ভ

ছবি : সংগৃহীত


ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সিলেটের মেজর টিলা প্যারাগন ফ্ল্যাট মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ‌। 

সোমবার বিকেলে মেজর টিলা এলাকায় প্যারাগন পরিবারের শতাধিক নারী-পুরুষ মিছিল নিয়ে সিলেট তামাবিল মহাসড়কের মেজর টিলা এলাকা প্রদক্ষিণ করে । এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দেন।বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে প্যারাগন ফ্ল্যাট মালিক সমিতির কোষাধ্যক্ষ সাংবাদিক ফারুক আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি বদরুজ্জামান ইকবাল, সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী , সাবেক কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম জগলু , সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা রমিজ উদ্দিন, প্যারাগন মসজিদের ইমাম মাওলানা নিয়ামুর রহমান, আবুল হাসনাত, সাবেক ফরেস্টর দেলোয়ার হোসেন, ব্যবসায়ী আরিফুর রহমান চৌধুরী রাজু,  ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, কামরুল হাসান,  ইয়ার আহমদ বাবুল, জবরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ফিলিস্তিন গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকতে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না।  এমন একদিন আসবে, যেদিন পৃথিবীর বুকে ইসরায়েলের কোনো চিহ্ন থাকবে না। কিয়ামতের আগে মুসলমান ও ইহুদিদের মধ্যে একটা যুদ্ধ হবে। মুসলমানরা সেই যুদ্ধে জয়ী হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী