বড়লেখায় অ বৈ ধ ভা বে টিলা কর্তন: বসতঘর ধসে পড়ার আ শ ঙ্কা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

থানায় অ ভি যো গ

বড়লেখায় অ বৈ ধ ভা বে টিলা কর্তন: বসতঘর ধসে পড়ার আ শ ঙ্কা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৪/২০২৫ ১১:২১:৪৯ পূর্বাহ্ন

বড়লেখায় অ বৈ ধ ভা বে টিলা কর্তন: বসতঘর ধসে পড়ার আ শ ঙ্কা

ছবি: নিজস্ব


বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সুয়ারারতল গ্রামে অবৈধভাবে বসতঘর সংলগ্ন প্রাকৃতিক টিলার প্রায় ১৫ ফুট গভীর করে কেটে ফেলেছেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। রাতের আঁধারে জোরপূর্বক মাটি কেটে ফেলায় আতংকে রয়েছে কয়েকটি পরিবার। ভারি বৃষ্টি হলেই ওই গ্রামের বসির উদ্দিনসহ তিনটি নিরীহ পরিবারের বসতঘর যেকোনো সময় ধ্বসে পড়ে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

এব্যাপারে ভুক্তভোগী বসির উদ্দিন অবৈধভাবে টিলা কর্তনকারি প্রভাবশালী ৭ ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় প্রভাবশালী জামিল আহমদ, আলিম উদ্দিন, জুবের আহমদ, আব্দুল কাদির, রাসেল আহমদ ও শামীম আহমদের বসতবাড়ির সাথে বসির উদ্দিনের বসত বাড়ির সীমানা রয়েছে। তাদের সবার বাড়িঘর টিলা শ্রেণির ভূমিতে। গত ২৩ মার্চ রাতের আঁধারে জামিল আহমদ, আলিম উদ্দিন গংরা সীমানা সংলগ্ন টিলাটি জোরপূর্বক অবৈধভাবে প্রায় ১৫ গভীর করে কেটে ফেলায় মারাত্মক ঝুঁকিতে পড়েন বসির উদ্দিনসহ তিনটি পরিবার। ভারি বৃষ্টি ও বর্ষণে তাদের বসতঘর ধসে মারাত্মক দুর্ঘটনা ঘটার ও আর্থিক ক্ষতির সম্মুখিন হওয়ার আশঙ্কায় ভুক্তভোগিরা এলাকায় বিচারপ্রার্থী হন। স্থানীয় ইউপি সদস্যসহ গ্রাম পঞ্চায়েতের মুরব্বিরা টিলা কর্তনকারিদের সীমানা প্রাচীর/গাইড ওয়াল নির্মাণ করে ভুক্তভোগিদের বসতবাড়ি নিরাপদ করে দেওয়ার সিদ্ধান্ত দেন। কিন্ত দীর্ঘদিন পরও অভিযুক্তরা বসির উদ্দিন গংদের বসতঘর সুরক্ষায় পদক্ষেপ না নেওয়ায় রোববার বিকেলে তিনি তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, টিলা কেটে বসতঘর ঝুঁকিতে ফেলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী