সিলেটের র‌্যাব ও পুলিশের হাতে গ্রে ফ তা র ৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সিলেটের র‌্যাব ও পুলিশের হাতে গ্রে ফ তা র ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৪/২০২৫ ১২:৫৫:৩৭ অপরাহ্ন

সিলেটের র‌্যাব ও পুলিশের হাতে গ্রে ফ তা র ৩

ছবি : সংগৃহীত


সিলেটের র‌্যাব ও পুলিশের অভিযানে তিনজন গ্রেফতার হয়েছেন। এর মধ্যে সিলেট মহানগর পুলিশের অভিযানে ২ জন ও র‌্যাবের অভিযানে একজন গ্রেফতার হয়েছেন। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার কুরি কাহনিয়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে ওজিমুল রহমান (৩০) ও সিলেটের জালালাবাদ থানার আখালিয়া নেহারিপাড়ার আবদুল হান্নানের ছেলে মো. রহিম (৪০)।

র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম ফেরদৌস সরকার (২৩)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পারসোনাইডাঙ্গা আদর্শগ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার সকাল সাড়ে ৭টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ পোস্ট অফিসের সামনে থেকে ২৫ পিস ইয়াবাসহ ওজিমুল রহমানকে গ্রেফতার করা হয়।

শনিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের সময় বন্দরবাজার পেপার পয়েন্ট থেকে ৫৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় মো. রহিমকে। এদিকে, র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, রবিবার রাত পৌণে ৯টার দিকে সুনামগঞ্জ পৌরশহরের রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে গাইবান্ধার হত্যা মামলার আসামী ফেরদৌস সরকারকে গ্রেফতার করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী