সিলেটে ভা*ঙচুর হওয়া ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে চেম্বার নেতৃবৃন্দ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সিলেটে ভা*ঙচুর হওয়া ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে চেম্বার নেতৃবৃন্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৪/২০২৫ ০১:৩৩:৪১ পূর্বাহ্ন

সিলেটে ভা*ঙচুর হওয়া ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে চেম্বার নেতৃবৃন্দ


ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী চলমান ইসরায়েলি পণ্য বর্জন কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার (৭ এপ্রিল) সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে কিছু সংখ্যক দুষ্কৃতকারী দ্বারা নগরীর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিশেষ করে সিলেটের রয়েল মার্ক হোটেল, কেএফসি, বাটা, ডমিনোসসহ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান হামলা ও ভাঙচুরের শিকার হয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় রয়েল মার্ক হোটেল, কেএফসি, বাটাসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুজিবুর রহমান মিন্টু ও সিলেট চেম্বারের পরিচালকবৃন্দ।

পরিদর্শনকালে চেম্বার সভাপতি বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী কর্তৃক সংঘটিত নৃশংস গণহত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এই বর্বরতার বিরুদ্ধে বিশ্বনেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।

একইসঙ্গে তিনি সিলেটে বাটা, রয়েল মার্ক হোটেল, কেএফসি, ইউনিমার্টসহ বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনীতির চালিকাশক্তি এবং এসব প্রতিষ্ঠানে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি ঘৃণিত ও ন্যাক্কারজনক কাজ। 

সিলেট চেম্বার সভাপতি এ ধরনের নৈরাজ্যকর কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন চেম্বার নেতৃবৃন্দ ও তাদের সমবেদনা জানান। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস, সিলেট চেম্বারের পরিচালক ও রয়েল মার্ক হোটেলের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, সিলেট চেম্বারের পরিচালক কাজী মো. মোস্তাফিজুর রহমান, আকতার হোসেন খান, মোহাম্মদ সহিদুল হক প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী