জৈন্তাপুর সী*মান্তে অ*বৈধ আ*গ্নেয়াস্ত্র উ*দ্ধার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

জৈন্তাপুর সী*মান্তে অ*বৈধ আ*গ্নেয়াস্ত্র উ*দ্ধার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৪/২০২৫ ০২:৪৮:২০ পূর্বাহ্ন

জৈন্তাপুর সী*মান্তে অ*বৈধ আ*গ্নেয়াস্ত্র উ*দ্ধার


বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিশেষ অভিযানে সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা কেন্দ্রী মিনাটিলা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, মঙ্গলবার (৮ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উপ-অধিনায়ক বিএ-৯০৫৪ মেজর নূরুল হুদার নেতৃত্বে আখালিয়াস্থ বিজিবির একটি বিশেষ টহল দল জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপি'র সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১টি অবৈধ আগ্নেয়াস্ত্র (Diana 340 N-TEC Premium Air Rifle) উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী