'ফি*লিস্তিনকে রক্ষা করা মু*সলিম জাতির ঈ*মানি দায়িত্ব'
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

'ফি*লিস্তিনকে রক্ষা করা মু*সলিম জাতির ঈ*মানি দায়িত্ব'

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৪/২০২৫ ০২:৫৫:১৬ পূর্বাহ্ন

'ফি*লিস্তিনকে রক্ষা করা মু*সলিম জাতির ঈ*মানি দায়িত্ব'

হাফিজ মাছুম আহমদ দুধরচকী


ফিলিস্তিনের মুক্তি এখন কূটনৈতিক ইস্যু নয়, বরং মুসলিম উম্মাহর ঈমানি দায়িত্ব— এ কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

মঙ্গলবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ ভূমিকা ও ইসরাইলবিরোধী আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন।  

দুধরচকী বলেন, ইসরাইল আজ নগ্ন গণহত্যা চালাচ্ছে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম নেতৃত্বের নিষ্ক্রিয়তা এই অপরাধকে বাড়িয়ে দিচ্ছে। শিশু, নারী, বৃদ্ধ— কাউকেই রেহাই দিচ্ছে না ইহুদিবাদী সন্ত্রাসীরা। মুসলিমরা যদি এখনও জাগ্রত না হয়, ইতিহাস তাদের ক্ষমা করবে না।  

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ফিলিস্তিনের বিজয় অদূরেই। আল-কুদস ও আকসা মসজিদের মর্যাদা রক্ষার লড়াই শুধু ফিলিস্তিনিদের নয়, গোটা মুসলিম উম্মাহর।

বিশ্বনেতাদের প্রতি তাঁর আহ্বান, ইসরাইলকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করুন, তাদের মিত্রদের মুখোশ খুলে ধরুন। পাশাপাশি ইসরাইল ও তাদের মিত্রদের পণ্য বর্জনের মাধ্যমে অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে হবে।  

কদমতলী মাজার জামে মসজিদ সিলেটের সাবেক ইমাম ও খতীব এই আলেম জনগণের প্রতি সংহতি প্রকাশে সক্রিয় ভূমিকা রাখারও পরামর্শ দেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী