ছবি: নিজস্ব
গাজায় ইসরাইলি গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে সালুটিকর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বাদ আসর সালুটিকর বাজারে সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে গাজায় গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সালুটিকর সর্বস্তরের মুসলিম জনতা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা রফিক আহমদ মহল্লির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমদ এর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জনাব আনোয়ার হোসেন, সহ সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, জনাব বিলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক জনাব আব্দুল মালেক, প্রচার সম্পাদক জনাব মামুনুর রশিদ,বিশিষ্ট ব্যবসায়ী জিয়া উদ্দিন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মাওলানা ইমাদ উদ্দিন, কমর উদ্দিন, রেদওয়ানুল হক,আসরার আহমদ শিমুল, হাফিজ নাফি, ফখরুল ইসলাম, মাহফুজ প্রমুখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




