দখলদার বা হিনীর আগ্রাসন বন্ধের দাবিতে সিলেট প্রেসক্লাবের মানববন্ধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

দখলদার বা হিনীর আগ্রাসন বন্ধের দাবিতে সিলেট প্রেসক্লাবের মানববন্ধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৪/২০২৫ ১০:৩১:৩০ পূর্বাহ্ন

দখলদার বা হিনীর আগ্রাসন বন্ধের দাবিতে সিলেট প্রেসক্লাবের মানববন্ধন

ছবি : সংগৃহীত


ফি*লিস্তিনে গণহত্যা ও ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধে বিশ্বনেতাদের অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন সিলেটের সাংবাদিকরা। তাঁরা বলেন, মানবাধিকারের চরম লঙ্ঘন করে দখলদার ইসরায়েলি বাহিনী নিরস্ত্র গাজাবাসীর ওপর গণহত্যা চালাচ্ছে। চোখের সামনে যাকেই পাচ্ছে তাকেই হত্যা করা হচ্ছে। বক্তারা, অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণ পৌঁছে দিতে সব সুযোগ নিশ্চিতের

 আহŸান জানান। ফিলিস্তিনি জনগণের সব ন্যায্য অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্ববাসীকে সোচ্চার ও সহযোগিতার আহবান জানান তারা। মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে সিলেট প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। 

ক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ক্লাবের সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা ও এম এ হান্নান, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জিয়াউস-শামস-শাহীন, সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, সিনিয়র সদস্য মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সিনিয়র সদস্য এম এ মতিন, সহযোগী সদস্য সেলিম আউয়াল প্রমুখ।

উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, নির্বাহী সদস্য শেখ আশরাফুল আলম নাসির ও মো. আব্দুর রাজ্জাক, সদস্য চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, ফারুক আহমদ, সোয়েব বাসিত, মো. দুলাল হোসেন, খালেদ আহমদ, দিগেন সিংহ, সিন্টু রঞ্জন চন্দ, লুৎফুর রহমান তোফায়েল, সহযোগী সদস্য এইচ এম শহীদুল ইসলাম প্রমুখ।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী