হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির মানববন্ধন বুধবার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির মানববন্ধন বুধবার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৮/০৪/২০২৫ ১০:৫৪:০০ পূর্বাহ্ন

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির মানববন্ধন বুধবার

ছবি : সংগৃহীত


ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যা এবং সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে বুধবার ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ১ঘণ্টা মার্কেট বন্ধ রেখে মার্কেটের ১নং গেইটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

 হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- সমিতির সহ-সভাপতি মো. আক্তার হোসেন সুহেল, সহ-সাধারণ সম্পাদক মো. সাহেদ বকস, আজিজুল মকসুদ তালহা, দপ্তর সম্পাদক মঞ্জুর আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ মোরাদ হোসেন রাজিব, সদস্য মো. নুরুল ইসলাম, রিন্টু চক্রবর্তী, মো. মাহবুব আলম, সমিতির উপদেষ্টা আজমল হোসেন চৌধুরী, হাসান মার্কেট বাহিরের লাইন ব্যবসায়ী সমিতির সভাপতি ময়না মিয়া, ব্যবসায়ী মীর মো: জাকারিয়া, কামাল খান, আক্তার হোসেন, সিরাজুল ইসলাম, আবুল হায়াত মজুমদার, সাদ্দাম হোসেন প্রমুখ।

এছাড়াও মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সফল করতে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে মার্কেট ও বন্দরবাজার এলাকায় লিফলেট বিতরণ করেন সমিতির নেতৃবৃন্দ।

সভায় বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ১ঘণ্টা মার্কেট বন্ধ রেখে মার্কেটের ১নং গেইটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সিলেটের সর্বস্থরের ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রইছ আলী ও সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী