কানাইঘাটে ব্রীজের কাজ ফেলে উধাও ঠিকাদারী প্রতিষ্ঠান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

কানাইঘাটে ব্রীজের কাজ ফেলে উধাও ঠিকাদারী প্রতিষ্ঠান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৪/২০২৫ ১১:৩৬:২৬ পূর্বাহ্ন

কানাইঘাটে ব্রীজের কাজ ফেলে উধাও ঠিকাদারী প্রতিষ্ঠান

ছবি : সংগৃহীত


এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আমরি খালের উপর ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজের কাজ ফেলে ঠিকাদারী প্রতিষ্ঠান উধাও হয়ে যাওয়ায় ব্রীজ নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে।

জানা যায়, ২০২২ সালের শুরুতে সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার মানুষের দাবীর প্রেক্ষিতে আমরি খালের উত্তর লক্ষীপ্রসাদ ও কুওরঘরি গ্রামের মধ্যখানে অবস্থিত এলজিইডির অর্থায়নে আমরি খালের ব্রীজের ভিত্তি প্রস্তর করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান পুরোদমে কাজ শুরু করলেও অনুমানিক ২ বছর পূর্বে ব্রীজের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নির্মাণ কাজ বন্ধ করে যন্ত্রপাতি নিয়ে সটকে পড়েন। এই সুযোগে স্থানীয় কিছু লোকজন ব্রীজের পাশে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকার রড, এলসির পাথর লুট করে নিয়ে যায়।

স্থানীয় লোকজন জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ব্রীজের আংশিক কাজ করে চলে যাওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী আমরি খালের উপর ব্রীজ নির্মাণ কবে সম্পন্ন হবে এ নিয়ে হতাশা দেখা দিয়েছে। স্থানীয় লক্ষীপ্রসাদ গ্রামের বাসিন্দা চড়িপাড়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মুজম্মিল আলী ও জুলাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিব্বির আহমদসহ আরো অনেকে বলেন, ব্রীজের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে এমন আশায় ছিলেন। কিন্তু ব্রীজের কাজ ফেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন চলে যাওয়ায় ব্রীজের কাজ দ্রুত আবার শুরু করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ২০২২ সালে প্রথম দিকে ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে আমরি খালের উপর ব্রীজের কাজ এলজিইডি সিলেটের অর্থায়নে শুরু হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান যথারীতি ব্রীজের কাজ শুরু করে এবং ২৭টি পাইলিং এর কাজ সম্পন্ন হওয়ার পর ঠিকাদার কাজ ফেলে চলে যান। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর আমরি খালের উপর পুনরায় ব্রীজের কাজ সম্পন্ন করতে আবারো টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে উপজেলা প্রকৌশলী আবু হানিফা জানিয়েছেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী