লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির ঈদ পুনর্মিলনী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির ঈদ পুনর্মিলনী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৯/০৪/২০২৫ ১২:১৬:১৬ অপরাহ্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির ঈদ পুনর্মিলনী

ছবি: নিজস্ব


লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট-৩১৫ বি-১ এর লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির প্রেসিডেন্ট লায়ন সাজুওয়ান আহমদের সভাপতিত্বে ও লায়ন কাজী আব্দুল মুকিত এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট-৩১৫ বি-১ এর হ্যাডকোর্টার লায়ন গৌতম লাল দত্ত।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির সাবেক প্রেসিডেন্ট ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক পরিচালক লায়ন চন্দন সাহা, সাবেক প্রেসিডেন্ট লায়ন গৌতম বণিক, সাবেক প্রেসিডেন্ট লায়ন পিন্টু চক্রবর্তী, সাবেক প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, ক্লাব মেম্বার লায়ন জুমা আহমদ প্রমুখ।

সভায় আগামী ২ ও ৩ মে ঢাকায় অনুষ্ঠিত কনভেশন সফলে যোগ দেওয়ার জন্য  লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির সকল সদস্যদেরকে অনুরোধ জানানো হয়।  

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী