সিলেটে যে কঠোর সি দ্ধা ন্ত নিল ফিজা ও বনফুল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

সিলেটে যে কঠোর সি দ্ধা ন্ত নিল ফিজা ও বনফুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৪/২০২৫ ০৯:৩৮:৫৫ পূর্বাহ্ন

সিলেটে যে কঠোর সি দ্ধা ন্ত নিল ফিজা ও বনফুল

ছবি : সংগৃহীত


সিলেটে কঠোর সিদ্ধান্ত নিয়েছে মিষ্টান্ন ও ভোগ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজা এন্ড কোং প্রাইভেট লিমিটেড ও বেকারি ও মিষ্টি প্রস্তুতকারী বনফুল অ্যান্ড কোম্পানি।

পৃথক এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঐ দুই প্রতিষ্ঠান জানিয়েছে, সিলেটে কোন প্রকার ইসরায়েলী পণ্য বিক্রি করবে না তারা।

ফিজার জেনারেল ম্যানেজার ইতেসাম মাবরুর ও বনফুলের মহাব্যবস্থাপক আমানুল আলম এ সিদ্ধান্তের কথা জানান।

ফিজা কতৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানায়, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কোক ও পেপসি কোম্পানীর সকল প্রকার পণ্যসহ ইসরাইলি যাবতীয় পণ্য সামগ্রী ফিজার সকল শোরুমে প্রদর্শন ও বিক্রয় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 এব্যাপারে ফিজা এন্ড কোং প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার ইতেসাম মাবরুর  জৈন্তাবার্তাকে বলেন, আমরা এখন ইসরায়েলী সব কোমল পানীয় আমাদের সব  শোরুম থেকে সরিয়ে নিয়েছি। পর্যাক্রমে বিকল্প পণ্য এনে বাকি সকল পণ্যও সরিয়ে দেওয়া হবে।

অপরদিকে বনফুল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বিচারে গণহত্যা সংগঠিত করার প্রতিবাদে গত সোমবার থেকে কোকাকোলা, পেপসিসহ সব প্রকার ইসরায়েলি পণ্য বনফুল শোরুমে প্রদর্শন বিক্রয় ও মজুতকরণ থেকে বিরত থাকার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী