সিলেটে ব্যবসাপ্রতিষ্ঠানে হা*মলার ঘটনায় গ্রে*প্তার ১৯
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সিলেটে ব্যবসাপ্রতিষ্ঠানে হা*মলার ঘটনায় গ্রে*প্তার ১৯

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৪/২০২৫ ১২:৪৩:৫৯ অপরাহ্ন

সিলেটে ব্যবসাপ্রতিষ্ঠানে হা*মলার ঘটনায় গ্রে*প্তার ১৯

ফাইল ছবি


গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সিলেটসহ দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সিলেটে গ্রেপ্তার হয়েছেন ১৯ জন।

বুধবার (৯ এপ্রিল) সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, সিলেটে ১৯ জন ছাড়াও খুলনায় ৩৩ জন, চট্টগ্রামে পাঁচজন, গাজীপুরে চারজন, নারায়ণগঞ্জে চারজন, কুমিল্লায় তিনজন ও কক্সবাজারে চারজন গ্রেপ্তার হয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত মোট ১০টি মামলা দায়ের হয়েছে।

এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে ৪৯ জনকে গ্রেপ্তারের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার গাজার পক্ষে বিক্ষোভের সময় দেশের কয়েকটি শহরে সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিশ। এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের অবমাননা।  

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী