বালু-পাথর লু*টের প্র*তিবাদ করায় শিক্ষার্থীকে হু*মকি, পুসাগ এর নি*ন্দা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

বালু-পাথর লু*টের প্র*তিবাদ করায় শিক্ষার্থীকে হু*মকি, পুসাগ এর নি*ন্দা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯/০৪/২০২৫ ০২:৫৬:০৬ পূর্বাহ্ন

বালু-পাথর লু*টের প্র*তিবাদ করায় শিক্ষার্থীকে হু*মকি, পুসাগ এর নি*ন্দা


ঢাকা ডেন্টাল কলেজের শিক্ষার্থী মো. আল-আমীন হোসেনকে হত্যার হুমকি প্রদানের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ গোয়াইনঘাট (পুসাগ)”।

মঙ্গলবার (৮ এপ্রিল) সংগঠনের দপ্তর সম্পাদক আরিফ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুসাগ এর সহ-সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা ডেন্টাল কলেজের ৫৯তম ব্যাচের শিক্ষার্থী আল-আমীন হোসেনকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা হত্যার হুমকি প্রদান করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রদিবাদ জানাচ্ছি। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেয়ার জন্যে উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান রইল। প্রয়োজনে আমরা সংবাদ সম্মেলন ও ঊর্ধ্বতন আইনি পদক্ষেপ নেব।

মঙ্গলবার পুসাগ এর সভাপতি ফাহিম মোনায়েম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জানা গেছে, ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের পর্যটনকেন্দ্র বিছনাকান্দি জিরো পয়েন্ট থেকে লুটপাটকারীরা পাথর ও বালু লুটপাট করে নিয়ে যায়। এর প্রতিবাদে আল-আমীন হোসেন তার ফেসবুকে একটি পোস্ট করেন। ওই পোস্টের জের ধরে তাকে হত্যার হুমকি দেয়া হয়।

মো. আল-আমীন হোসেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের বিছনাকান্দি গ্রামের বাসিন্দা।।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী