ইয়াংওয়ান চেয়ারম্যান কিহাক সাং পেলেন বাংলাদেশের নাগরিকত্ব
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

ইয়াংওয়ান চেয়ারম্যান কিহাক সাং পেলেন বাংলাদেশের নাগরিকত্ব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৪/২০২৫ ০৩:১৪:২৩ পূর্বাহ্ন

ইয়াংওয়ান চেয়ারম্যান কিহাক সাং পেলেন বাংলাদেশের নাগরিকত্ব

ছবি : সংগৃহীত


দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং-কে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব (অনারারি সিটিজেনশিপ) প্রদান করেছে সরকার।

বুধবার (৯ এপ্রিল) হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫-এ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার হাতে বাংলাদেশের পাসপোর্ট তুলে দেন।

এর আগে মঙ্গলবার, ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন কিহাক সাংয়ের নেতৃত্বে আসা দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদল। তারা বাংলাদেশে বৃহৎ বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।

প্রতিনিধিদলে বস্ত্র ও তৈরি পোশাক, লজিস্টিকস, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছিলেন। 

গত সোমবার তারা চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেন। আশির দশকে বাংলাদেশের পোশাকশিল্প উদ্যোক্তাদের মধ্যে ৭৮ বছর বয়সী কিহাক সাং ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী। বাংলাদেশের শিল্পের সঙ্গে নিজের জীবনের অর্ধেকের বেশি (৪৫ বছর) কাটিয়েছেন তিনি। বাংলাদেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান, বৈদেশিক আয়ের অবদানের জন্য তাকে এই সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক
ডে/ঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিলেন সিসিক প্রশাসক