ব্যবসাপ্রতিষ্ঠানে হা*মলা ও লু*টপাটে মহানগর জমিয়তের নি*ন্দা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

ব্যবসাপ্রতিষ্ঠানে হা*মলা ও লু*টপাটে মহানগর জমিয়তের নি*ন্দা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৪/২০২৫ ০১:৪৩:৪৪ পূর্বাহ্ন

ব্যবসাপ্রতিষ্ঠানে হা*মলা ও লু*টপাটে মহানগর জমিয়তের নি*ন্দা


জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৯ এপ্রিল) বাদ এশা নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নেতৃবৃন্দ বলেছেন, ফিলিস্তিনিদের হামলার প্রতিবাদে সিলেটজুড়ে তৌহিদী জনতা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। এমতাবস্থায় কতিপয় দুষ্কৃতকারী নগরীর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়, যা অত্যন্ত ন্যাক্কারজনক। অবিলম্বে সেই সকল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাই।

মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় বৈঠকে অন্যান্যদের উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ক্বারী মুক্তার আহমদ, যুগ্ম সম্পাদক মাওলানা আহমদ সগির, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, প্রচার সম্পাদক মাওলানা শামীম আহমদ, অর্থ সম্পাদক মাওলানা ওলিউল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা তৈয়িবুর রহমান, পাঠাগার সম্পাদক মাওলানা মাহদি হাসান, স্বেচ্ছাসেবক সম্পাদক মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবুল খয়ের, সদস্য মাওলানা আব্দুর রহমান শাহজাহান, মাওলানা ইসমাইল হোসাইন ক্বাসিমী, মাওলানা আব্দুল্লাহ শাহজাহান প্রমুখ।

বৈঠকে দ্রুত সময়ের মধ্যে সাংগঠনিক প্রশিক্ষণ করা মহানগরের ৪২টি ওয়ার্ড কমিটি দ্রুত গঠন, কেন্দ্রীয় কাউন্সিলে ডেলিগ্রেড নির্ধারণ, মহানগরের অন্তর্গত থানা কমিটিকে সচল করা ও আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তরিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী