জৈন্তাপুরে কৃষকদের প্রণোদনা প্রদান কর্মসূচির উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে কৃষকদের প্রণোদনা প্রদান কর্মসূচির উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৪/২০২৫ ০২:২৬:২৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে কৃষকদের প্রণোদনা প্রদান কর্মসূচির উদ্বোধন


সিলেটের জৈন্তাপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার প্রণোদনা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় কৃষকদের মাঝে সার-বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে পূনর্বাসন খাত থেকে খরিপ-১ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রণোদনা বিতরণ শুরু হয়েছে। সপ্তাহব্যাপী উপজেলার ছয়টি ইউনিয়নের ১২শ কৃষক এই প্রণোদনার আওতায় আসবেন। এতে প্রত্যেক কৃষক ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নোমান আহমেদ, উপ- সহকারী কৃষি কর্মকর্তা সানজিদা ইসরাত, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, কৃষি অফিসের এসএম রেজাউল করিমসহ প্রনোদনা নিতে আসা বিভিন্ন ইউনিয়নের কৃষকরা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী