ছবি: নিজস্ব
বালাগঞ্জ উপজেলা সদরের নবীনগর থেকে এক সাইফুল ইসলাম (১৪) নামের মাদরাসার ছাত্র নিখোঁজ হয়েছে!
সে নবীনগরস্থ জামেয়া তাফফিজুল কোরআন হাফিজিয়া মাদরাসার ১৭ পাড়া হেফজ বিভাগের ছাত্র। ও নবীগর সুমন আহমদের ভাড়াটিয়া বাসায় পরিবারের সাথে বসবাস করতো। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইলে।
জানা যায়, গত ৭ এপ্রিল ( সোমবার) নবীগরস্থ সুমন আহমদের ভাড়াটিয়া বাসা থেকে নিখোঁজ হয়। তার বাবা সিরাজুল ইসলাম জানান সম্ভাব্য স্থানে খোজাখুজি করে না পেয়ে বালাগঞ্জ থানায় জিডি করেছি। জিডি নং জিডি -২৮৫ তারিখ-০৯/০৪/২০২৫।তার গায়ের রঙ শ্যামলা,
পড়নে ছিল সাদা পায়জামা, ও লাল গেঞ্জি। কোন হৃদয়বান ব্যাক্তি পেয়ে থাকলে নিম্নোক্ত নম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। মোবাইল নাম্বার ছেলের পিতা- (সিরাজ) 01994868588
জৈন্তাবার্তা / মনোয়ার




