বালাগঞ্জে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ১৬৪০ জন শিক্ষার্থী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বালাগঞ্জে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ১৬৪০ জন শিক্ষার্থী

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৪/২০২৫ ০৮:৪৩:৩৩ পূর্বাহ্ন

বালাগঞ্জে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ১৬৪০ জন শিক্ষার্থী

ছবি : সংগৃহীত


সারা দেশের ন্যায় এবারো  একযোগে সিলেট জেলার বালাগঞ্জেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় বালাগঞ্জ উপজেলা থেকে ১৬৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে বালাগঞ্জ দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়, দেওয়ান আব্দুর রহিম উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া মোহাম্মাদীয়া আলিম মাদ্রাসা তিনটি কেন্দ্রে ১৬৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন এবং ২১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ জানান, প্রথম দিন পরীক্ষা শেষ হয়েছে । পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি আছে। কোন ধরনের অপ্রিতীকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বালাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া, একাডেমিক ইন্সপেক্টর আফরোজা আতিক, বালাগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি মো.আমির আলীসহ সংশ্লিষ্টরা আজ সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিক্ষার হল পরিদর্শন করছেন।   পরীক্ষা নির্বিঘ্ন করতে পুলিশ ও আনসারসহ কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী