গোলাপগঞ্জে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও মিলটন চন্দ্র পাল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও মিলটন চন্দ্র পাল

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৪/২০২৫ ১০:০৩:৩৬ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে  এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও মিলটন চন্দ্র পাল

ছবি: নিজস্ব


সারাদেশের মতো গোলাপগঞ্জেও বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হয়েছে এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কিনা তা নিশ্চিত করতে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলটন চন্দ্র পাল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে ইউএনও বলেন, “আমাদের সন্তানরা যেন তাদের মেধা অনুযায়ী ফলাফল অর্জন করতে পারে, সে জন্য পরীক্ষা কেন্দ্রগুলোতে পরিবেশ স্বাভাবিক রাখতে আমরা সবাই সতর্ক রয়েছি।

পরীক্ষায় কোনো অনিয়মের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।” এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার সহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী