স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১০/০৪/২০২৫ ১০:৪৫:১০ পূর্বাহ্ন

স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছবি : সংগৃহীত


স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারের উদ্যোগে “একজন সৎ মানুষ দেখতে কেমন হবেন?” শীর্ষক দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিলেট নগরীর চৌহাট্টাস্থ পাঠাগার ক্যাম্পাসে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭ থেকে ১২ বছর বয়সী শিশুদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল পৌনে ৫টায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফাছিহ উল ইসলাম শাইয়্যান এর সভাপতিত্বে ও সফট লাইটের আর্ট ডিরেক্টর মাশরুপ হাসান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেশের পথশিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সহমর্মিতা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পারভেজ হাসান।

উপস্থিত ছিলেন স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারের লাইব্রেরী কো-অর্ডিনেটর সৈয়দ আনোয়ার বখত ও সহকারী লাইব্রেরিয়ান কানিজ ফাতেমা চৌধুরী। প্রতিযোগিতায় বিশেষ বিচারকের দায়িত্ব পালন করেন মীলাদ আহমেদ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল- উল্লেখযোগ্য সংখ্যক শিশু, যারা স্বতঃস্ফূর্তভাবে তাদের কল্পনায় আঁকা “সৎ মানুষ” চিত্রে ফুটিয়ে তোলে সৃজনশীলতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় এবং শিশুরা তাদের চিত্রাঙ্কন বিষয়ে অনুভূতি ব্যক্ত করে।  

প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন হুযায়রা পারভেজ। ২য় স্থান অজর্ন করেন সায়েম, তানজিম, হুমাইদ। ৪র্থ স্থান অর্জন করেন তাজিম, আতিকা, আলেক নূর, আনিকা। প্রতিযোগিতায় বিজয়ীদের উপহার হিসেবে বই প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে দেশের পথশিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সহমর্মিতা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পারভেজ হাসান বলেন, এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতাই নয়, বরং শিশুদের কল্পনা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার একটি অসাধারণ উদ্যোগ। তিনি দেশের পথশিশুদের কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে শিশুদের অবহিত করেন এবং শিশুদের একজন ভালো মনের মানুষ হিসেবে গড়ে উঠার লক্ষ্যে পড়ালেখার পাশাপাশি সৃজনশীল কাজে অংশ নেয়ার আহবান জানান।

সভাপতির বক্তব্যে পাঠাগারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফাছিহ উল ইসলাম শাইয়্যান বলেন, এই পাঠাগার সিলেট অঞ্চলের শিশুদের উন্নত মন-মানসিকতা ও সৃজনশীল কর্মকান্ডে তাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী