সিলেটে আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশন (বিএএমএ) এর ঈদ পুনর্মিলনী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

সিলেটে আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশন (বিএএমএ) এর ঈদ পুনর্মিলনী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১১/০৪/২০২৫ ১০:১১:০২ পূর্বাহ্ন

সিলেটে আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশন (বিএএমএ) এর ঈদ পুনর্মিলনী

ছবি : সংগৃহীত


বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশন (বিএএমএ)- এর সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ এপ্রিল শুক্রবার দুপুরে সিলেট জালালাবাদ থানাধীন সোনাতলাস্থ সিলভিয়া ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ পুনর্মিলনী সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি ডা. ফয়সল আহমদ বাবুল।    

সহ-সাধারণ  সম্পাদক আয়ুর্বেদিক চিকিৎসক হিজাম থেরাপিস্ট নাইমুল ইসলামের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন  সিনিয়র সহ-সভাপতি ডা. পংকজ কুমার রায় রাখেন সাধারণ  সম্পাদক আয়ুর্বেদিক চিকিৎসক রেজাউল করিম লায়েক, সহ সাধারণ সম্পাদক আয়ুর্বেদিক চিকিৎসক হাদিছ মিয়া আকন্দ,  কোষাধ্যক্ষ আয়ুর্বেদিক চিকিৎসক জাহাঙ্গীর আলম বাবুল, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাজেরা কুদ্দুছ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ শাহেদুর রহমান,  হাবিবুর রহমান, নাইমা বেগম, জেসমিন আক্তার আকন্দ, আবুল কালাম আজাদ  প্রমুখ।  

এর আগে ৩টি পর্বে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের ১ম পর্বে  "উচ্চ রক্তচাপ এবং আয়ুর্বেদিক চিকিৎসা "শীর্ষক শিরোনামে বক্তব্য উপস্থাপন করেন শাখার সাধারণ  সম্পাদক, আয়ুর্বেদিক চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ  রেজাউল করিম লায়েক । ২য় পর্বে "হাঁপানি রোগের আয়ুর্বেদিক_চিকিৎসা"  শীর্ষক শিরোনামে বক্তব্য উপস্থাপন করেন কোষাধ্যক্ষ ও আয়ুর্বেদিক চিকিৎসক, প্রভাষক কবিরাজ জাহাঙ্গীর আলম বাবুল । ৩য় পর্বে "উচ্চ রক্তচাপ ও হাপানী রোগের ইউনানী- আয়ুর্বেদিক চিকিৎসার সমন্বয় এবং ঔষধ ব্যবস্থাপনা " শীর্ষক শিরোনামে বক্তব্য উপস্থাপন করেন  শাখার সভাপতি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফয়সল আহমদ বাবুল। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী