উপশহরে জাতীয় পা*র্টির আহবায়কের বাসায় হা ম লা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

উপশহরে জাতীয় পা*র্টির আহবায়কের বাসায় হা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৪/২০২৫ ১০:৩৮:১৩ পূর্বাহ্ন

উপশহরে জাতীয় পা*র্টির আহবায়কের বাসায় হা ম লা

ছবি : সংগৃহীত


সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদর বাসায় হামলার অভিযোগ পাওয়া গেছে।আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে তার উপশহরের সি ব্লকের বাসায় এই হামলা হয়। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে অজ্ঞাত পরিচয়ের একদল লোক জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালায়। বাসায় সাব্বির আহমদ ও তার স্ত্রী-কন্যা ছিলেন। এসময় তার যুক্তরাজ্য প্রবাসী ছেলে রেদওয়ান আহমদ রাহীরকে খুঁজে বাসার দরজা ভাঙচুর ও ককটেল বিষ্ফোরণ করা হয়।

সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক সাব্বির আহমেদ  বলেন, আমার ছেলে যুক্তরাজ্যে বসবাস করে। সে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্ত আমি বুঝে উঠতে পারছি না কেন আমার বাসায় হামলা হলো। কারা হামলা করেছে সে সর্ম্পকে ধারণাও করতে পারছি না। এ ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভোগছি।

এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। তবে পুলিশ ঘটনাস্থল পরির্দশ করেছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী