কমলো শাবিপ্রবির ভর্তি ফি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

কমলো শাবিপ্রবির ভর্তি ফি

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৪/২০২৫ ১২:৫২:৫১ অপরাহ্ন

কমলো শাবিপ্রবির ভর্তি ফি

প্রতীকী ছবি


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ সেশনে ভর্তি ফি পুনর্বিবেচনা করে ১৪ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে ভর্তি ফি ছিল ১৭ হাজার টাকা। এর আগে ২০২৩-২৪ সেশন ভর্তি ফি ছিল ১৮ হাজার টাকা। ফলে আগের বছরের তুলনায় ভর্তি ফি কমেছে ৩ হাজার ১০০টাকা।

শুক্রবার (১১ এপ্রিল) জরুরি এক একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

একাডেমিক কাউন্সিলে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বিভিন্ন বিভাগের প্রধান প্রমুখ।

উপাচার্য ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। তাদের কল্যাণেই বিশ্ববিদ্যালয়ে সকল কার্যক্রম। আমাদেরকে তাদের প্রতি স্নেহশীল আচরণ করতে হবে যাতে তারা ক্লাস, পরীক্ষা ও গবেষণায় আরও মনোযোগী হয়।

 একাডেমিক কাউন্সিল সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ সেশনে ১৭ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। পরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ ফি পুনর্বিবেচনা করে ১৭ হাজার টাকার পরিবর্তে মোট ১৪ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়।

অন্যদিকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শাবিপ্রবির ভর্তি ফি ছিল ১৮ হাজার টাকা। পরে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তা কমিয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হলো। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তা আরও কমিয়ে ১৪ হাজার ৯০০টাকা নির্ধারণ করা হয়। ফলে পূর্বের বছর থেকে ভর্তি ফি কমলো ৩ হাজার ১০০টাকা।

আগামী মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে শাবিপ্রবি প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তি কার্যক্রম চলবে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পর্যন্ত।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী