বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে ১ কোটি ২৮ লক্ষ টাকার চোরাচালানীর মালামাল জব্দ করা হয়েছে।
৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, শনিবার (১২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, লবিয়া, নোয়াকোট, কালাইরাগ, বিছনাকান্দি, সোনারহাট, পান্থুমাই, প্রতাপপুর, উৎমা, শ্রীপুর এবং সংগ্রাম বিওপিতে অভিযান চালায় বিজিবি। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, গরু, চিনি, চকলেট, হেয়ার ওয়েল, আইবল ক্যান্ডি, জুস, সাবান, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও চোরাচালান মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয় ।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মালামালের বাজার মূল্য ১ কোটি ২৮ লক্ষ ৫ হাজার ৯শ টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ চোরাচালানীর মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানীর মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




