ওসমানীনগরে সরকারি প্রকল্পের টাকায় বাড়ির ভিটা ভরাটের অ*ভিযোগ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

ওসমানীনগরে সরকারি প্রকল্পের টাকায় বাড়ির ভিটা ভরাটের অ*ভিযোগ

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১২/০৪/২০২৫ ০৩:২৬:৩৭ পূর্বাহ্ন

ওসমানীনগরে সরকারি প্রকল্পের টাকায় বাড়ির ভিটা ভরাটের অ*ভিযোগ


সিলেটের ওসমানীনগরে সরকারি রাস্তার কাজের জন্য আসা বরাদ্দের টাকায় ব্যক্তি মালিকানাধীন জমি থেকে মাটি নিয়ে নিজের বাড়ির ভিটা ভরাটের অভিযোগ উঠেছে উমরপুর ইউনিয়নের দুই ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত দুই ইউপি সদস্যের নাম আব্দুস শহীদ ও জেসমিন বেগম। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় জমির মালিক প্রবাসী ছাদ আলীর পক্ষে উমরপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত জমসেদ আলীর পুত্র দবির উদ্দিন ওসমানীনগর উপজেলা পরিষদে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উমরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুচ্ছ গ্রাম ও রসিদপুরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আসা সরকারি বরাদ্দের টাকা দিয়ে সংশ্লিষ্ট রাস্তার কাজ না করে ইউপি সদস্য জেসমিন বেগমের যোগসাজসে ইউপি সদস্য আব্দুস শহীদ রাস্তার উন্নয়ন কাজের নামে নিজের নতুন বাড়ি ভরাট করা শুরু করেন। বিষয়টি জমির মালিক ও মালিকে প্রতিনিধির নজরে এলে ইউপি সদস্য আব্দুস শহিদ বাড়িতে ভরাট করা মাটি তড়িঘড়ি করে রাস্তায় ফেলা শুরু করেন। এতে জমির মালিক ও জনসাধারণ ক্ষিপ্ত হলে অভিযুক্ত দুই ইউপি সদস্য রাস্তার কাজ বন্ধ করে দেন।

এ ঘটনায় জমির মালিকের পক্ষে মজিদপুর গ্রামের মৃত জমসেদ আলীর পুত্র দবির উদ্দিন গত ৯ এপ্রিল সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করে বাড়ির ভিটা ভরাটসহ অন্যত্র মাটি বিক্রির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীনের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তবে দাখিল করা লিখিত অভিযোগটির প্রতিকারে উপজেলা পরিষদ এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

জমির মালিক অভিযোগ করে বলেন, গ্রামীণ সড়ক উন্নয়নের কাজে পাশের জমি থেকে মাটি আনার কথা থাকলেও ইউপি সদস্য আব্দুস শহীদ এক মৌজার মাটি নিয়ে আরেক মৌজার রাস্তা নির্মাণের অজুহাতে নিজের বাড়ির ভিটা ভরাট করা শুরু করেন। তাও করেন সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করে। এছাড়া ইউপি সদস্য জেসমিন বেগমের যোগসাজসে ইউপি সদস্য আব্দুস শহীদ বিভিন্ন সময় সরকারি রাস্তার উন্নয়নের নামে উর্বর কৃষিজমি থেকে ভেকো গাড়ি দিয়ে মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছেন। তাদের অব্যাহত অনিয়মের বিরুদ্ধে এলাকার মানুষ ফুঁসে উঠেছে এবং সরকারি অনেক জায়গা আব্দুস শহীদের দখলে রয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

তবে ইউপি সদস্য আব্দুস শহীদ এলাকাবাসীর অভিযোগ অস্বীকার করে বলেছেন, জমির মালিকদের সাথে কথা বলে রাস্তার কাজের মাটি নিয়ে এসেছিলাম। তাদের বাধায় রাস্তার কাজ বন্ধ করে দিয়েছি।

উমরপুর ইউনিয়নের প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। বিষয়টি নজরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বলেন, প্রতিদিন আমার কাছে অনেক অভিযোগ আসে। অভিযোগের ধরন বুঝে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি পৌঁছে দেই। তারাই ব্যবস্থা নেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী