গরমের ভো*গান্তি কমতে পারে, সিলেটে বৃষ্টির আভাস
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

গরমের ভো*গান্তি কমতে পারে, সিলেটে বৃষ্টির আভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৪/২০২৫ ০৩:৩৬:৪৫ পূর্বাহ্ন

গরমের ভো*গান্তি কমতে পারে, সিলেটে বৃষ্টির আভাস


বিগত বেশ কয়েকদিন দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সঙ্গে সারাদেশেই ছিল গরমের ভোগান্তি। তবে চলতি সপ্তাহজুড়ে দেশে তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। এসময় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। ফলে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা অনেকটা কমে গেছে। এতে গরম কমে জনমনে স্বস্তি আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১২ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, আগামী ১৩ থেকে ২০ এপ্রিল তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এসময় তাপমাত্রা বাড়লেও সেটা খুবই সামান্য। এ সময়ে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কমতে পারে।

তিনি বলেন, গত বছর এপ্রিলে বৃষ্টি অনেক কম ছিল। তাই গরমের তীব্রতা বেশি ছিল। এবার একই সময়ে সে অবস্থা নেই।

আজ শনিবার রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী