সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়তে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

উপস্থিতির হার ৬৬%

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়তে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ১২/০৪/২০২৫ ০৬:৫৫:৪১ পূর্বাহ্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়তে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ছবি: নিজস্ব


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সহ দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) সকাল ৩.০০ টা থেকে ০৪.০০ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিকৃবিতে এবছর ৬০০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯৯৩ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সিকৃবি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৬৬.৪৫ শতাংশ। ভর্তি পরীক্ষার ফালাফল আগামী ১৬ প্রকাশিত হবে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে সকাল থেকেই সিকৃবি ক্যাম্পাসে সাজসাজ রব পড়ে যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা অভিভাবকসহ ক্যাম্পাসে উপস্থিত হয়। পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। পরীক্ষা শেষে সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সম্মানীত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য এবছর ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০ জন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী