সিলেটে আ.লী গ নেতা কয়েস গ্রে ফ তা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সিলেটে আ.লী গ নেতা কয়েস গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৪/২০২৫ ১০:২১:৩৭ পূর্বাহ্ন

 সিলেটে আ.লী গ নেতা কয়েস গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


সিলেটে আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম ওরফে কয়েসকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কয়েস গোলাপগঞ্জের শরীফগঞ্জ বসন্তপুর গ্রামের মৃত নিমার আলীর ছেলে। বর্তমানে তিনি সিলেটের এয়ারপোর্ট থানার বড়শালা এলাকায় বসবাস করে আসছেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত কয়েসের বিরুদ্ধে মারামারি, হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার আইনে মোট ৭টি মামলা রয়েছে। এরমধ্যে কোতোয়ালী মডেল থানায় মামলা রয়েছে ৬টি এবং দক্ষিণ সুরমা থানায় ১টি।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, গ্রেফতারকৃত কয়েস আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী