পহেলা বৈশাখের আগে চ/ড়া ইলিশ মাছের দাম
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

পহেলা বৈশাখের আগে চ/ড়া ইলিশ মাছের দাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৪/২০২৫ ১১:৩৩:৪৯ পূর্বাহ্ন

পহেলা বৈশাখের আগে চ/ড়া ইলিশ মাছের দাম

ছবি : ফাইল ফটো


পহেলা বৈশাখের আগমনে রাজধানীর বাজারে ইলিশ মাছের চাহিদা বেড়েছে ব্যাপকভাবে। বাঙালির বর্ষবরণের ঐতিহ্যে পান্তা-ইলিশের কদর এখনও অটুট থাকলেও, ইলিশের উচ্চমূল্যে সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে।

বর্তমানে রাজধানীর বাজারে এক কেজি ওজনের ভালো মানের ইলিশের দাম প্রায় ৩ হাজার টাকা, দেড় কেজি ওজনের মাছের দাম ৪ হাজার টাকার কাছাকাছি। আর ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ কিনতে হচ্ছে ১৫০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত। যদিও কিছু নিম্নমানের, মায়ানমার থেকে আমদানিকৃত ফ্রোজেন ইলিশ কিছুটা সস্তায় বিক্রি হচ্ছে, তবে মান সন্তোষজনক নয় বলে জানাচ্ছেন ক্রেতারা।

এক বিক্রেতা জানান, "নদীতে মাছ ধরা দুই মাসের জন্য নিষিদ্ধ থাকলেও সাগরে এখনো মাছ ধরা চলছে। তবে ১৫ এপ্রিল থেকে সাগরেও ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। এই সীমিত সরবরাহের কারণে দাম কিছুটা বেশি। তবে গত পাঁচ-ছয় দিনে সাগরে ইলিশ ধরা বেড়েছে, ফলে কিছুটা কমতেও দেখা যাচ্ছে দাম—২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কেজিতে।"

ঐতিহ্যের টানে ইলিশ কেনার আগ্রহ থাকলেও ক্রয়ক্ষমতার সীমাবদ্ধতায় অনেকেই ভাবছেন, এবার পান্তা-ইলিশ না হয় একটু সাদামাটাই হোক!

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক
ডে/ঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিলেন সিসিক প্রশাসক