জৈন্তাপুরে চো রা ই প ন্য বাহী গাড়ীর ধা ক্কা য় দুইজন গুরুতর আ হ ত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে চো রা ই প ন্য বাহী গাড়ীর ধা ক্কা য় দুইজন গুরুতর আ হ ত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৪/২০২৫ ১১:৪০:১৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে চো রা ই প ন্য বাহী গাড়ীর  ধা ক্কা য় দুইজন গুরুতর আ হ ত

প্রতীকী ছবি


সিলেটের জৈন্তাপুর উপজেলায় দ্রুতগামী ভারতীয় সুপারী বোঝাই ডিআই পিকআপের ধাক্কায় দুইজন ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, উপজেলার ২ নং লক্ষিপুর গ্রামের আব্দুল হান্নান মিয়ার পুত্র সাইফুল ইসলাম (২২) ও একই গ্রামের নজরুল ইসলামের পুত্র সগির হোসেন (২৫)। 

ঘটনার প্রত্যক্ষ্যদর্শরীরা জানান, রবিবার (১৩ই এপ্রিল)  রাত দেড়টা নাগাত আহত সাইফুল ইসলাম তার ৪ নং বাংলা বাজারে দোকান বন্ধ করে সগিরের ইজিবাইকে করে ২ নং লক্ষীপুর নিজ নিজ বাড়ী দিকে রওয়ানা দেন। পথমধ্যে ৪ নং বাংলা বাজার ব্রীজ পার হয়ে ২ নং লক্ষিপুর গ্রামের প্রবেশমুখে আসতেই পিছন দিক থেকে আসা একটি ভারতীয় সুপারী বোঝাই ডিআই পিকআপ তাদের বহনকারী ইজিবাইককে স্বজোড়ে ধাক্কা মেরে পালিয়ে যায়।

পরে স্হানীয়রা দুইজনকে গুরুতর আহত অবস্থায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সাইফুলের দুইটি পা ভেঙ্গে গেছে এবং সগির আহমেদের ডান হাত ভেঙ্গে মাথায় মারাত্মক জখম হয়েছে। বর্তমানে দুজন সিওম্যাক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ২ নং লক্ষিপুর গ্রামের স্হানীয় ইউপি সদস্য নজির আহমেদ জানান, পলাতক ডিআই পিকআপটির অনুসন্ধান চালানো হচ্ছে। প্রাথমিকভাবে স্হানীয় সূত্রে জানা গেছে নিজপাট ইউনিয়নের একজন ইউপি সদস্যদের মালিকানাধীন গাড়ীটি। তিনি আরো বলেন রাত ১১ টা পার হওয়ার সাথে সাথে তামাবিল মহাসড়কে ডিআই পিকআপ গুলো বেপরোয়া হয়ে উঠে। ইতিমধ্যে গেলো কয়েক বছরে বহু দূর্ঘটনা ঘটলেও চোরাইমালবাহী ডিআই পিকআপ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন কার্যকর উদ্যোগ।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, দূর্ঘটনার কোন সংবাদ রবিবার সকাল পর্যন্ত পুলিশ পায় নি। এ বিষয়ে কোন অভিযোগ আহতদের পরিবারের পক্ষ থেকে এখনও আসে নি। অভিযোগ পেলে দূর্ঘটনার বিষয়টি তদন্ত করবে পুলিশ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী