পহেলা বৈশাখে সিলেটে কা*লবৈশাখী ও শি*লাবৃষ্টির শ*ঙ্কা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

পহেলা বৈশাখে সিলেটে কা*লবৈশাখী ও শি*লাবৃষ্টির শ*ঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৪/২০২৫ ০২:৪৯:০০ পূর্বাহ্ন

পহেলা বৈশাখে সিলেটে কা*লবৈশাখী ও শি*লাবৃষ্টির শ*ঙ্কা

প্রতীকী ছবি


পহেলা বৈশাখে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে ঝড়ের তীব্রতা বেশি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, ১৩ ও ১৪ এপ্রিল দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলো।

তিনি বলেন, সারা দেশেই বজ্রপাতসহ শিলাবৃষ্টি হতে পারে। ঝড়ের সময় গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়াবিদরা নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেনে। পাশাপাশি বৈশাখী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলাফেরার অনুরোধ জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী